অবতক খবর ,মলয় দে, নদীয়া :-গ্রামীন সম্পদ কর্মীদের পক্ষ থেকে ছয় দফা দাবি দাবা নিয়ে অবস্থান-বিক্ষোভ করতে দেখাগেল কৃষ্ণনগর ওয়ান দিগনগর গ্রাম পঞ্চায়েত অফিসে। মূলত তাদের দাবি, ভি আর পি দের সম্পূর্ণ সোশ্যাল অডিট এর কাজে নিযুক্ত করতে হবে।

মাসে ন্যূনতম 15000 টাকা বেতন সুনিশ্চিত করতে হবে, 2019 সালের লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাসিক বেতনের আওতায় আনতে হবে। ভি আর পি দের কাজের নিরাপত্তা 62 বছর পর্যন্ত স্থায়ীকরণ করতে হবে এছাড়াও ভি আর পি কর্মী দের সরকারি কর্মচারী মর্যাদা দিতে হবে।

ভিআরপি স্বাস্থ্য সাথী কভিড 19 টিনের কর্মরতদের জীবন বীমার আওতায় আনতে হবে এই সকল দাবি-দাওয়া নিয়ে অবস্থান-বিক্ষোভ করে কৃষ্ণনগর ওয়ান ব্লকের ভিআরপি ইউনিয়নের সভাপতি অজয় বিশ্বাস সহ 9 জন ভিআরপি কর্মীরা।