অবতক খবর :: দক্ষিণ দিনাজপুর :: গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হিলি ব্লকের তিওরের খারুন এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম রূম্পা মালি (২৮)। স্বামীর নাম সুজন দাস।
মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর অত্যাচার করত। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তারা পুলিসে অভিযোগ দায়ের করবেন। অন্যদিকে, ওই গৃহবধূর শশুরবাড়ি থেকে অত্যাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।









