অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গাড়ি ঘাটে বেপরোয়া গতিতে একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর মৃতের নাম মাহি খান (৩)।

সূত্রের খবর জানা যাচ্ছে শিশুটি রাস্তা পারাপার করছিল সেই সময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে এবং মাথার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে গাড়ি টি কে আটক করে। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে। চালক ও গাড়িটি কে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।









