অবতক খবর :: শিলিগুড়ি ::     খাপরাইল মোড়ে আজকের যানযট নিয়ে দুপুরে চরম অশান্তি ছড়ালো দুদলের মধ্যে। দুটি ভ্যান ওই রাস্তায় তাদের জিনিস রেখে চলে যায়। ওই সময় ওই রাস্তা দিয়ে আসছিলো দুটি মারূতি। জায়গা না পেয়ে মারুতি থেকে নেমে ভ্যান সরাতে যায় দুই যুবক। তখনই চলে আসেন দুই ভ্যানওয়ালা। লেগে যায় ঝামেলা।

দুদলের সমর্থনে বেশ কিছু লোক এগিয়ে আসেন। শুরু হয় ধস্তাধস্তি পরে তা মারামারিতে পরিনত হয়। পরে পুলিশ এসে অবস্থা সামাল দেয়।