অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : হাওড়া সত্যবালা আই ডি হাসপাতাল, সরকারি কোভিড হাসপাতাল ও করোনা পরীক্ষা কেন্দ্র। গোটা চত্বর দেখলে মনে হবে এযেন কোনো ডাম্পিং গ্রাউন্ড, পুরো হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে করোনা ওয়ার্ডে ব্যবহৃত পিপিই মাস্ক ও গ্লাভস, পরে রয়েছে রোগীদেড় খাওয়ারের বেঁচে যাওয়া আবর্জনার প্যাকেট।
কোভিড হাসপাতলে পেছনে পড়ে রয়েছে মাক্স, গ্লাভস এমনকি ব্যবহৃত পিপিই পোশাক । সংক্রমণ ছড়ানোর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী । ঘটনাটি হাওড়া সত্যবালা আইডি হাসপাতালের।

সোমবার সকালে এলাকার মানুষজন দেখেন হাসপাতালের পিছনে জঞ্জালে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ব্যবহার করা মুখের মাক্স, হাতের গ্লাভস ও পিপিই পোশাক । বর্তমানে হাসপাতালটিতে কোভিড চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দপ্তর । স্বভাবতই সংক্রমণ ছড়ানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার মানুষ । তারা খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে । হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি সে গুলোকে পরিষ্কার করার উদ্যোগ নেয়। তবে সাফাই কার্যে নিযুক্ত কর্মচারী জানিয়েছেন প্রায়শই এভাবে যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় মুখের মাক্স, গ্লাভস ও পিপিই পোশাক ।
প্রসঙ্গত কিছুদিন আগে উত্তর হাওড়ার আরো এক কোভিড হাসপাতলে পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন করণা আক্রান্ত এক রোগী । তাকে তড়িঘড়ি হাসপাতলে হাজির হয় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । আর এবার সত্য বলা আইডি হাসপাতালে এই চিত্র ধরা পড়লো। স্বভাবতই প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে এবং একইসঙ্গে প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে সংক্রমণের হার আদৌ কমানো সম্ভব হবে কিনা ।









