অবতক খবর,২৬ ডিসেম্বর,মালদা:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের। বৃহস্পতিবার দুপুর থেকে মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসেন জেলা কংগ্রেস নেতৃত্ব।

সংসদে সংবিধান রচয়িতা বি আর আম্বেদকর কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন অমিত শাহ। এরই প্রতিবাদে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।