AABTAK KHABAR, 17 MARCH: বঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের বিরোধীদল বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর। ২০১৯ সালের উপনির্বাচন থেকে শুরু করে ২০২১ সালের পর ২০২৬ সালেও ভাটপাড়া আসনে পবন সিং এর উপরে ভরসা রেখেছে গেরুয়া শিবির।

নির্বাচনী প্রচারে যাওয়ার আগে ভাটপাড়ার বিজেপি প্রার্থী জানান, কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা কে বঞ্চিত হচ্ছে এ রাজ্যের মানুষ। বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে কিন্তু এই রাজ্যে মানুষ কেন্দ্রের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। উন্নয়নমূলক কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে। তাই রাজ্যের পরিবর্তনের ডাক দিয়েই সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাবেন ভাটপাড়ার দুবারের বিধায়ক পবন সিং।