অবতক খবর,৯ এপ্রিল,কলকাতা : কৃষকদের অগ্রগতির জন্য বাংলায় এবার সারের কারখানা হবে কৃষকদের জন্য বড় সুখবর। জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।মঙ্গলবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পরে বিকেল পাচটা নাগাদ সাংবাদিক দের মুখোমুখি হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
সেদিন তিনি বলেন কৃষি কাজকে উন্নত করতে গেলে সার অর্থাৎ ফার্টিলাইজারের প্রয়োজন আগে যে ফার্টিলাইজারের কারখানা গুলো এখানে ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে। হলদিয়া দুর্গাপুর এবং বারাউনীতে ফার্টিলাইজারের কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ ফলে সার আমাদের অন্যান্য জায়গা থেকে নিয়ে আসতে হতো। কিন্তু কৃষিকাজে কোন অসুবিধা হোক এটা মুখ্যমন্ত্রী কোনদিন চাননি চানো ও না। এখানে যাতে ফার্টিলাইজারের কারখানা হয় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন।









