অবতক খবর,২৮ মে: রামেল ঘূর্ণিঝড়ের পর দিনেই সকালে হাওড়ার লিলুয়াতে আচমকাই লাইনচ্যূত হল লোকাল ট্রেন। যার জেরে আপাতত বন্ধ রয়েছে হাওড়া মেইন লাইনে বন্ধ ট্রেন চলাচল ব্যবস্থা। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্রুততার সঙ্গে পুনরায় লাইনচ্যুত কামরাটিকে লাইনে তোলার কান শুরু করা হয়েছে বলেই সূত্রের খবর।
পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার সকালে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
আর এই ঘটনার জেরে পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। পাশাপাশি ডাউন লাইনে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল পরিষেবা। লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। ওই ট্রেনটিকে লাইনে তোলার কাজ চলছে। সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
মঙ্গলবার সকাল ৭ টা ১০ মিনিট নাগাদ লিলুয়া স্টেশনের কাছে শেওড়াফুলি থেকে আসা একটি খালি ট্রেন লিলুয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময়ই এই বিপত্তি ঘটে। লিলুয়া স্টেশন থেকে বেরনোর সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির একটি কামরা। মোট চারটি কামরা লাইনচ্যুত হয় পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে। যদিও খালি ট্রেন হওয়ার দরুন এই ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর নেই। যদিও এর জেরেই ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। সকালে এই ঘটনার কারণে দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা বলেই মনে করা হচ্ছে।
যদিও এই ঘটনায় পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। লাইনচ্যুত হওয়া ট্রেনের কামরাটিকে লাইনে তুলে বসানোর কাজ শুরু হয়েছে। যদিও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যদিও এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করে দেখা হবে বলেই পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে।
37221,37223,37225, আপ হাওড়া ব্যান্ডেল বাতিল
37236,37238,37240, ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল বাতিল









