অবতক খবর,২৩ জুলাই: কাঁপা-চাকলা অঞ্চলে হাইয়েতে যে ফোর্থ লেনের কাজ চলছে,সেই কাজ করতে গিয়ে মাটির নিচে জলের মোটা পাইপ ফেটে যায়। ফলে কাঁচরাপাড়া লেকটাউনের অধিবাসীরা প্রায় চারদিন ধরে জলকষ্টে ভুগছেন। এই করোনা পরিস্থিতিতে সেখানকার মানুষকে জল আনার জন্য বাইরে বেরোতে হচ্ছে। এ বিষয়ে কাঁপা-চাকলা গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইনের কাজ চলছে। বৃষ্টির জন্য কাজ বিঘ্নিত হচ্ছে। তবে সেখানকার অধিবাসীদের সুবিধার্থে তারা প্রতিদিন ৫টি করে জলের ট্যাঙ্ক পাঠাচ্ছেন বলে আমাদের জানান।