অবতক খবর,৬ অক্টোবর: দীর্ঘদিন ধরেই বিজেপিতে ছিলেন মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়। তাঁরা বিজেপিতে যোগদানের পর প্রাক্তন বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ফিরে আসেন মুকুল রায় ও বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। আজ কাঁচরাপাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারীর উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পাঁচ প্রাক্তন কাউন্সিলর ও বিজেপি কর্মীরা। তৃণমূলে যোগ দেয় বিজেপির প্রাক্তন কাউন্সিলর মহাদেব বিশ্বাস, বনানী চক্রবর্তী,সুজাতা বিশ্বাস, অশোক যাদব, রাজা রায়।