AABTAK KHABAR, 12 MARCH,BIZPUR: বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়ার যুব সভাপতি অভিজিৎ রায়(বনি)। তাঁর নতুন পার্টি অফিস কিছুদিন আগেই তৈরি করা হয়েছে। বিগত কয়েকদিনের মধ্যেই যখন বনি অঞ্চলে অনুপস্থিত ছিলেন সেই সময় অমিত নামে এক যুবকের সাথে কয়েকজন যুবকের বচসা হয়। অভিযোগ, এই গন্ডগোলের জেরে অমিত নামক ওই ব্যক্তি পার্টি অফিসের দরজা ভেঙে দেয়।

পরবর্তীতে এই বিষয়টি নিয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে অমিতকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়।

অন্যদিকে এই বিষয়টি নিয়ে বনি মুখ খুলতে না চাইলেও, তিনি জানান, যে সময় এই ঘটনা ঘটে সেই সময়ে অভিজিৎ রায়(বনি) অঞ্চলের বাইরে ছিলেন।