অবতক খবর,১৮ আগস্ট: কাঁচরাপাড়া শহীদ বি.আর.এস ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও সাড়ম্বরে উদযাপন করা হলো স্বাধীনতা দিবস।
এই ট্রাস্টের কর্ণধার চন্দন রায় প্রতিবছরই অভিনব উপায়ে স্বাধীনতা দিবস পালন করে থাকেন। শুধু তাই নয় গোটা বছরজুড়ে মানুষের সেবায় নিয়োজিত থাকেন তিনি এবং জাতীয় পতাকার অবমাননা রুখতে তিনি সদা সর্বদা তৎপর। করোনাকালীন সময়ে নিজের সাধ্যমত মানুষকে সহযোগিতা করা থেকে শুরু করে মানুষের প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো, কোন কিছুতেই পিছুপা হন না চন্দন বাবু।
এবছরের স্বাধীনতা দিবস তিনি পালন করলেন কালিনগর রোড থেকে। মোটামুটি ১০০ জন শিশুদের হাতে তিনি বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। পাশাপাশি এই অঞ্চলের শহীদ পরিবারকে তিনি সম্মানিত করেন। শুধু তাই নয় এলাকার কিছু প্রতিবন্ধী মানুষের হাতে তিনি নতুন বস্ত্র তুলে দিয়েছেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি সহ কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রতিবছরই চন্দন বাবুর এহেন উদ্যোগ সারা ফেলে দেয় অঞ্চলে।









