অবতক খবর,১২ সেপ্টেম্বর: ১৩ই সেপ্টেম্বর ফের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে কাঁচরাপাড়া পলিটেকনিক বয়েজ হাই স্কুলে। এই ক্যাম্প চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। মূলত যারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেননি তাদের জন্যই ফের এই ক্যাম্প করা হচ্ছে বলে জানা গেছে।

কাঁচরাপাড়া পলিটেকনিক বয়েজ হাই স্কুলে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন কাঁচরাপাড়া ৬,৭,১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

এছাড়াও ১৪,১৯,২০ এবং ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আগামী ১৪ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কাঁচরাপাড়া আর.পি হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্প হবে।

১৫ই সেপ্টেম্বর কাঁচরাপাড়া মান্ধারী হাই স্কুলে সকাল ১০টা থেকে ৪টে পর্যন্ত ১২,১৩,১৫ এবং ১৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে।