অবতক খবর , অনুপ কুমার মন্ডল , নদীয়া :      কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে ৩১জন টোটো চালকদের হাতে খাদ্য সামগ্রী -মাস্ক ও সেনিটাইজার তুলে দেওয়া হল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনের ১৪জন দোকানদারের হাতে ১০০০ টাকা আর্থিক সহায়তা এবং মাস্ক প্রদান করা হল ৷ দোকানদারদের এর আগেও ১০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছিল ৷

আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ডঃ গৌতম পাল মহাশয় , বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপার যুগ্ম আহ্বায়ক ডঃ সুজয় কুমার মন্ডল, রসায়ন বিভাগের সহযোগী প্রফেসর ডঃ মনোরঞ্জন জানা , গবেষকের প্রেসীডেন্ট সায়ন দত্ত , ছাএ সংসদের প্রাক্তন সহ-সভাপতি ইয়াসিন জামন , ছাএ সংসদের সদস্য -সদস্যা তারিক, সাগর, তানিয়া ,অরোনী , গবেষক রাজেশ খান ,গবেষিকা নবনিতা বর্মন ৷ উপস্থিত ছিলন শিক্ষাবন্ধু কর্মচারু সমিতির সৌমেন্দ্র চন্দ্র মন্ডল ৷