অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :     করোনা আবহে আজ রাজ্যে বিভিন্ন স্থানে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আমাদের রাজ্য তথা গোটা দেশে রাখি বন্ধন মূলত সৌভ্রাতৃত্বের প্রতীক বলেই ধরা হয়। এখন রাজ্যে যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ। তাই রাখি বন্ধনের দিনে হাওড়ার ডোমজুড়ে পথ চলতি মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা।

জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মুন্সিরহাট চাঁদনীর মোড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব উপস্থিত ছিলেন জগৎবল্লভ পুরের ব্লক ডেবলপমেন্ট অফিসার রঞ্জন রায়, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি শেখ ইব্রাহিম গোরা, ডিএসপি শান্তি সেন, সি আই গৌতম চক্রবর্তী, মেজ বাবু পলাশ বিশ্বাস এবং সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান হলো।

পাশাপাশি হাওড়া গ্রামীন এলাকায় পালিত হয় রাখি বন্ধন। হাওড়ার পাঁচলা মোড়, নরেন্দ্র মোড় এবং বাগনানেও রাখী বন্ধন উৎসব পালন করে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।