অবতক খবর :: নদীয়া :: আজ বগুলা টাউন ক্লাব এর পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক সমীর কুমার পোদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন হাঁসখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রজনীকান্ত বিশ্বাস, জেলা পরিষদের সদস্য কল্যান ঢালী, হাঁসখালি বি ও এম এইচ বীরেন মজুমদার সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।

বিধায়কের হাত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। উক্ত কর্মকাণ্ডে প্রায় ৬০ জন রক্ত প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বগুলা অঞ্চলে করোনা এবং আম্পান নামক ভয়াবহ পরিস্থিতিতে যেসকল স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে তাদেরও পুরস্কৃত করা হয়। সেই সকল সামাজিক সংগঠন গুলি হল আঁচল, সজল ভূমি, রেডক্রস সোসাইটি, মহাকাল, প্রয়াস, ওরা ভাত ব্যাংক, রুটি ব্যাংক প্রমূখ।

বিধায়কের কথায় ‘টাউন ক্লাব এবং এই বিধানসভার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তা এককথায় নজির বিহীন’।
টাউন ক্লাবের প্রেসিডেন্ট অনুপ কুমার ভদ্রের কথায় ‘বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আমরা শামিল হতে পেরে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যিই আমরা আপ্লুত’।









