অবতক খবর , নদীয়া :     অনেকটা ঠিক ব্যাংক কর্মচারীদের মতো, কোটি টাকা নাড়াচাড়া করলেও মাসের শেষে কলুর বলদ। স্বর্ণ রৌপ্য শিল্পীদের বার্তমান অবস্থা ঠিক সেইরকম! দায় দায়িত্ব অনুযায়ী পারিশ্রমিক নেই , তাও আবার রুপোর দাম বৃদ্ধি তারপর সোনার দাম নাগালের. বাইরে।

রানাঘাট ১ নম্বর ব্লককের কালীনারায়ণ পুর রাধা নগরে ৮০ থেকে ৯০টি পরিবার বার্তমানে এই কাজের সঙ্গে যুক্ত তারা লক ডাউন এর জেরে টাকার পরিমান কমে সংকট অবস্থায় মহাজন দিতে পারছে না। তেমন কাজ  নেই। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, উপনয়ন সহ নানা অনুষ্ঠান তারপর রুপো, সোনার দাম বৃদ্ধিতে কেউ তেমন কিনছে না ফলে সমস্যায় জর্জরিত।