করোনা আক্রান্ত হলেন কাঁচরাপাড়ার সিপিএম বরিষ্ঠ নেতা শম্ভু চ্যাটার্জী

অবতক খবর,১ আগস্ট: সিপিএমের অন্যতম বরিষ্ঠ নেতা এবং অঞ্চলের সুপরিচিত শম্ভু চ্যাটার্জী করোনায় আক্রান্ত হয়ে আজ বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন।

দীর্ঘদিন যাবত তিনি ঠান্ডা,সর্দিতে ভুগছিলেন এবং বাড়িতে ছিলেন। করোনার সম্ভাবনা আশঙ্কা করে চিকিৎসাধীন ছিলেন এবং নিয়মিত ওষুধ গ্রহণ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আজ পরীক্ষার পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং তিনি আত্মীয় স্বজনের সহযোগিতায় বেলভিউ হাসপাতালে গিয়ে ভর্তি হন।

ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে,এতে লুকোছাপার কিছু নেই। আমার রিপোর্ট করোনা পজিটিভ। আমি বেলভিউ হাসপাতালে এসেছি ভর্তি হবার জন্য এবং বেড পেলে আমি আপনাকে জানাবো। পরবর্তীতে তিনি জানান যে তিনি বেড পেয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ইতিমধ্যেই শ্রমিক সংগঠনের নেতৃত্বে তিনি করোনা কালে পিছিয়ে পড়া শ্রমিক, দিন আনি দিন খাই যে সমস্ত অসংগঠিত মজুররা রয়েছেন তাদের মধ্যে সহকর্মীদের নিয়ে নিয়মিত ত্রাণ বন্টনে নেতৃত্ব দিয়েছেনছেন। অন্যদিকে আমফান ঝড়ে তিনি সীমান্তবর্তী বাগদা-হেলেঞ্চা অঞ্চলেও ত্রাণ বন্টন করেছেন। শিল্প-সংস্কৃতি সাথে যুক্ত, যারা আর্থিক ভাবে পিছিয়ে আছেন, গান-বাজনা করে যাদের সংসার চলে তাদের পাশেও তিনি দাঁড়িয়েছেন এবং যথাসম্ভব সহযোগিতা করেছেন। তিনি আগামীর কর্মসূচির রূপরেখা রচনা করেছিলেন সেই মুহূর্তে তিনি আক্রান্ত হলেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি নিশ্চিত দ্রুত আরোগ্য লাভ করবেন এবং কর্মজীবনে ফিরে আসবন আঞ্চলিক পোর্টাল মিডিয়া অবকত এমনই আশা প্রকাশ করেছে।