সতীনাথ ভট্টাচার্য :: নৈহাটী :: ১৮ই সেপ্টেম্বর,২০২০ :: অবতক খবর:: করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এবার করোনা আক্রান্ত হলেন নৈহাটী পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য সনৎ দে ও তার দেহ রক্ষী প্রবীর ঘোষ।


লকডাউন এবং আমফান ঝড়ের সময় সাধারণ মানুষের পাশে তিনি ছিলেন। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।এই মুহূর্তে তিনি নৈহাটী বঙ্কিমঞ্জলী সেফ হোমে ভর্তি আছেন।আমরা অবতক খবরের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করি।









