আবতক খবর , শিলিগুড়ি : করোনা আক্রান্ত দের বাড়ির চারিদিকে ঘিরে দেওয়া হচ্ছে হলুদ ফিতে দিয়ে। যাতে ১৪দিন কেউ বাড়ি থেকে বের হতে না পারে। কিন্তুু এই ১৪দিন তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস লাগবে। আর সেই জায়গায় যাতে কোন অসুবিধা না হয় সে কারনে তাদের বাড়িতে সমস্ত প্রয়োজনীয় জিনিস পৌছে দেবার দায়িত্ব নিলেন ১৪নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত এবং ওয়ার্ড সম্পাদক বিশ্বময় ঘোষ।
চাল ডাল থেকে আরম্ভ করে বাচ্চাদের যাবতীয় খাবার পৌছে দিলেন তারা। পরে ওয়ার্ড কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত এবং সম্পাদক বিশ্বময় ঘোষ জানালেন আমরা গত ৫মাস ধরে জিনিসপত্র দিয়ে আসছি, খিচুরী দিয়েছি এখন বর্তমানে যে যে বাড়িতে করোনা আক্রান্ত সে সে বাড়িতে যাবতীয় প্রয়োজনীয় উপকরন পৌছে দিচ্ছি।
এমনকি আমরা অফিসের থেকেও চাল, আটা এবং তেল দিয়েছি। বর্তমানের পরিস্থিতির দিকে তাকিয়ে আমাদের এতটুকু তো করে দিতেই হবে।তবে আমরা চেষ্টা করবো কাজ চালিয়ে যাবার।









