অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কাঁসা শিল্প সঙ্গে বিখ্যাত শোলা শিল্প আগামীকাল রাখি পূর্ণিমা উৎসব তার আগেই মুর্শিদাবাদের বহরমপুর এর শোলা শিল্পীরা বানিয়ে ফেলেছেন সোলার নানান রকমের ছোট-বড় রাখি গত চার মাস লকডাউন এর কারনে সেইভাবে শোলার রাখির চাহিদা নেই বললেই চলে।

বাজারে এসেছে বিভিন্ন কোম্পানির ছোট-বড় রাখি দামের দিক থেকে বেশি পার্থক্য না হলেও বিক্রি হচ্ছে। শোলা শিল্পী জানাবেন সোলার রাখির একটা চাহিদা আছে হালকা তার সঙ্গে সব রকম হাতে পড়তে মানুষের সুবিধা হয়। কিছু মানুষ আসছেন সোলার রাখি কিনতে। একটি রাখির দাম ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত। অন্যান্য বছরের তুলনায় এবার চাহিদা তা অনেকটাই কম।









