অবতক খবর,৫ আগস্ট: ১লা আগস্ট হালিশহরের যুব নেতা শুভঙ্কর ঘোষ (সোনাই)-এর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরিবার এবং অঞ্চলের মানুষের কথা ভেবে সঙ্গে সঙ্গেই তিনি চলে যান নৈহাটি সেফ হোমে। সেখানেই চলে তাঁর চিকিৎসা। অবশেষে আজ তিনি করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

বাড়ি ফিরে তিনি জানান, ‘করোনা নিয়ে মানুষ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ যদি আক্রান্ত হন তবে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফেরা যায়।’










