অবতক খবর,১৫ সেপ্টেম্বর,গঙ্গাসাগর: কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে বৃষ্টির জমা জলে ডুবে রয়েছে সাগরের বহু পানের বরজ ও চাষের জমি।
দক্ষিণ ২৪ পরগণা জেলার গঙ্গাসাগরে কয়েকদিন ধরে বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় বহু পানের বরজ ও চাষের জমি গুলি বৃষ্টির জমা জলে ডুবে রয়েছে। এমনই দৃশ্য ধরা পড়লো সাগরের বেশ কয়েকটি গ্রামে। যেমন কোম্পানিছাড়, কচুবেড়িয়া, কশতলা সহ বিস্তীর্ণ এলাকা। কয়েক মাস আগে ইয়াস ঘূর্ণিঝড়ে নদীতে প্রবল জলোচ্ছাসে এর ফলে নোনা জলে ডুবে গেছিলো ওইসব এলাকা। তারপর তারা নতুন করে আবার বাঁচার চেষ্টা করছিল। কিন্তুু আবার এই বৃষ্টির জমা জলে নতুন করে ওইসব এলাকা ডুবে যাওয়ার কারণে চিন্তায় রয়েছে এলাকার সাধারণ মানুষ থেকে কৃষক। এইভাবে যদি পানের বরজ ও চাষের জমি গুলি নষ্ট হয়ে যায় তাহলে এরপরে তারা কি নিয়ে বাঁচবে, এই চিন্তায় দিন কাটছে তাদের। তবুও তারা শেষ সম্বল টুকু বাঁচানোর জন্য পানের বরজের চারিপাশে বাঁধ দিয়ে মেশিন চালিয়ে জল বের করার চেষ্টা করছে।