অবতক খবর,৩ অক্টোবর: আজ বহরমপুর কংগ্রেস কার্যালয় বসে সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বললেন, এবারে তিনটি আসনের মধ্যে একটিতে কংগ্রেস প্রার্থী দিয়েছে । ।আপনারা নিশ্চয়ই জানেন যিনি প্রার্থী হয়েছেন প্রথমে তিনি প্রার্থী হওয়ার ব্যাপারে দ্বিধায় ছিলেন ,পরে তিনি সম্মতি দিলে সামশেরগঞ্জ ভোটে সাতদিন দিন আগে থেকে প্রচার শুরু করা হয় । আমাদের ভোট প্রচার করতে দেরি হয়েছে তারপরে প্রার্থীর সম্মতি দিয়েছেন এবং ভোটের সাত দিন আগে থেকে কংগ্রেস প্রচার করতে শুরু করেছে কিন্তু এই প্রচার করতে যাওয়ার সময় প্রশাসন এবং পুলিশ করোনা জুজু দেখিয়ে প্রচারে বাধা দিয়েছেন। ভোটের দিন পুলিশ বুথ এর দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দিয়েছেন ।আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিত রিপোর্ট জমা দিয়েছি বলে জানান অধীর রঞ্জন চৌধুরী।









