অবতক খবর,২ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের তুল্যা
বাজার মোড় এলাকায় অশান্তির অভিযোগে চারজন ও কুসুমগ্রাম বাজার এলাকায় অশান্তি অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত আবু তাহের খান, শাহরুখ (রকি )খান, আব্দুর রহিম খান, আরিফ খান, এরা
মন্তেশ্বরের তুল্লা গ্রামের বাসিন্দা। ধৃত শীতল বেশরা কুসুমগ্রাম গ্রামের বাসিন্দা। ধৃত অপরজন তপন হাজরা মন্তেশ্বরের কাঞ্চনডাঙ্গা গ্রামের বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল আবু তাহের খান, শাহরুখ খান, আব্দুর রহিম খান, আরিফ খানওই চারজন ব্যক্তি তুল্ল্যাগ্রামের বাজার মোড এলাকায় নিজেদের মধ্যে ও ওই এলাকার বাসিন্দাদের প্রচন্ড গালিগালাজ ও অশান্তি করছিল। অপর দুই জন শীতল বেশরা ও তপন হাজরা কুসুমগ্রাম বাজারে অশান্তি ও এলাকার মানুষজনদের প্রচন্ড গালিগালাজ করছিল তাই দুই এলাকার বাসিন্দারা
পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তুল্যা বাজার মোড় এলাকা ও কুসুম গ্রাম বাজার থেকে ওই ছয় জন কে গ্রেপ্তার করে আনে। আজ বুধবার ওই ছয়জনকেই কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।