অবতক খবর,৭ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ব্লকের মামুদপুর এলাকায় অশান্তির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
ধৃত বাসুদেব বাগ, রানা বাগ এরা দুই জনই মন্তেশ্বরের মামুদপুর গ্রামের বাসিন্দা।
ধৃত অপর জন পাকু হাজরা মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের কুলি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তিনজন ব্যক্তি মামুদপুর গ্রামের বাজার মোড এলাকায় বাসিন্দাদের প্রচন্ড গালিগালাজ ও অশান্তি করছিল। এলাকার বাসিন্দারা
পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মামুদপুর বাজার মোড় এলাকা থেকে ওই তিনজন কে গ্রেপ্তার করে আনে। আজ শুক্রবার ওই তিনজনকেই কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।









