অবতক খবর :: করোনার থাবা দিন দিন চওড়া হচ্ছে।প্রতিদিন সংক্রমণের সংখ্যা রেকর্ড ব্রেক করছে।এরই মধ্যে মানুষের কাজ করতে করতে করোনা আক্রান্ত হলেন যুবনেতা শুভঙ্কর ঘোষ(সোনাই)।সূত্রের খবর,কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ছিলেন হালিসহরের লড়াকু নেতা সোনাই।নিজেকে সবার থেকে আলাদা করে নেন তিনি।
আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।বর্তমানে তিনি নৈহাটি সেভ হোমে চিকিৎসাধীন সোনাই ঘোষ।আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।সবারই মনে আছে আমফানের রাতে হালিসহরের বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছিলেন সোনাই।দাঁড়িয়ে থেকে পরিস্থিতি সামাল দিয়েছিলেন।জনগন বলছে,আবারও স্বমহিমায় ফিরবে শুভঙ্কর ঘোষ ওরফে সোনাই।









