অবতক খবর,২৭ মার্চ,ইসলামপুর: হাতেগোনা আর কয়েকটা দিন তারপরেই খুশির ঈদ সাধারণ মানুষ মেতে উঠবেন ঈদের আনন্দে।
তার আগে শহরের দোকানগুলিতে ঈদের কেনাকাটার ভিড় জমে উঠেছে ।

প্রসাধনী দ্রব্য হোক বা সেমাই, আতর, জামাকাপড়, টুপি সহ বিভিন্ন দোকানে গ্রাহকের ভিড়। তবে দোকানদার বলছেএ বছর বাজারে বিক্রি হচ্ছে বেনারসি লাচ্চাদার সেমাই যার দাম ও বেশি স্বাদও ভালো।
বিভিন্ন ধরনের রংবেরঙের টুপি বিক্রি হচ্ছে বাজারে সহ প প্রসাধনী জিনিস যেমন আতর, সুরমা সহ বিভিন্ন জিনিস ভালই বিক্রি হচ্ছে বলে জানান দোকানদারেরা।

তবে ঈদের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ । দোকানদারদের বলছেন হাতে আর বেশ কয়েকটা দিন পড়ে রয়েছে এর মধ্যে আশা করছি বেচাকেনা ভালোই হবে।