AABTAK KHABAR, 17 MARCH: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। সোমবার বিকেলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দল পুনরায় আস্থা রেখেছে বিদায়ী বিধায়ক অগ্নিমিত্র পালের ওপর। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি।
প্রার্থী হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্র পাল জানান, এই নির্বাচন কেবল তাঁর একার জয়-পরাজয়ের লড়াই নয়, বরং এটি গোটা বাংলার “অস্তিত্ব রক্ষার লড়াই”। তাঁর অভিযোগের তির সরাসরি শাসকদলের দিকে।









