অবতক খবর,১৩ সেপ্টেম্বর: সাতসকালেই ইন্দাস থানার পুলিশ শ্যামপুর মোড়ের কাছে এক ব্যক্তি সহ এগারটি অবৈধ বালি বোঝাই গরুর গাড়ি আটক করল।

ফের বড়োসড়ো সাফল্য ইন্দাস থানা পুলিশের। এদিন সকাল সকাল ১১টি অবৈধ বালি বোঝাই গরুর গাড়ি আটক করল ইন্দাস থানার পুলিশ,পাশাপাশি আটক হয়েছে এক ব্যক্তিও।

সূত্র মারফত জানতে পারা যায়,আজ সকালে ইন্দাস থানার পাশ দিয়ে বয়ে যাওয়া তারকেশ্বর থেকে কিছু অসাধু ব্যক্তি গরুর গাড়ি নিয়ে বালি বোঝাই করে যাচ্ছিলো। ঠিক তখনই শ্যামপুর মোড়ের কাছে ইন্দাস থানার পুলিশ ওই গাড়ি গুলিকে আটক করে এবং নিয়ে আসা হয় ইন্দাস থানায়।