অবতক খবর,২৬ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ সাত বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মঙ্গলময় সর্দার ভাতার থানার বড়বেলুন গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের শুশুনিয়া অঞ্চলের ভোজপুর গ্রামে। ওই শিশুর দাদুর দাবি, স্থানীয় প্রাথমিক স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়া তার সাত বছরের নাতিকে চকলেটের লোভ দেখিয়ে ওই অজ্ঞাতে পরিচয় ব্যক্তি চুরি করে নিয়ে যাওয়ার মতলবে ছিল।

ঠিক সময়ে সেখানে তিনি পৌঁছে যাওয়ায় উদ্দেশ্য সফল হয়নি। ওই ব্যক্তিকে আগলে রেখে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে সোমবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।