অবতক খবর :: শিলিগুড়ি :: উত্তরবঙ্গের বিভিন্ন সরকারী দপ্তরে বেতন পাচ্ছেন না,অস্থায়ী কর্মীরা। এর মধ্যে শিলিগুড়ির উত্তরবঙ্গের অস্থায়ী কর্মীরা অন্যতম। উত্তরবঙ্গের অন্যতম গর্ব উত্তরকন্যাতে ডাটা এন্ট্রি অপারেটার পদে কাজ করছেন মোট ২৪জন যুবক,এদের সকলকে বলা হয়েছে ফোন করা হবে,কেউ এই মাসে ফোনও পাননি,বেতনের কথা ছেড়েই দেওয়া হোক। প্রত্যেকের বেতন এগারো থেকে তেরো হাজারের মতো,বেতন না পাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা।
অস্থায়ী কর্মীদের মধ্যে অনেকেরই বয়স চল্লিশের বেশী, কাজেই কাজ চলে গেলে বিকল্প কি ব্যাবস্থা নেওয়া হবে তাও বুঝে উঠতে পারছেন না তারা। অনেকেই বলছেন অস্থায়ীদের গুরুত্ব কমাতে চাইছে সরকার,যেহেতু এই মুহুর্তে সরকারের আয় একেবারেই হচ্ছে না, সেকারনে তারা চাইছে কর্মী সংকোচন করতে কিন্তুু উপর মহল থেকে কিছু না বলাতে সবাই চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এব্যাপারে কেউ কোন পদক্ষেপ নিতে পারছেন না, কারন পদক্ষেপ নিয়ে কোন সমস্যার সমাধান করতে পারা যাবে না। তবে কাজ হারানো নিয়ে চিন্তায় ফেলেছে তাদের পরিবারকেও।
শুধুমাত্র উত্তরকন্যাই নয় শিলিগুড়ির অনেক সরকারী দপ্তরের অস্থায়ী কর্মচারীরা বেতন পাননি, কাজেই চরম অনিশ্চয়তা ঘিরে রেখেছে তাদের। কি হবে কি তাদের ভবিষ্যত এই নিয়েই আপাতত চিন্তায় একের পর এক দিন কাটাচ্ছেন শিলিগুড়ির সরকারী দপ্তরের অস্থায়ী কর্মীরা।








