অবতক খবর,১২ সেপ্টেম্বর: শিল্পী তার শিল্পত্ব যখন প্রশংসিত হয় ও ভালো লাগে তখন তার স্বপ্ন সার্থক রূপে ধরা দেয়। রাণাঘাটের বাসিন্দা ও চিত্র শিল্পী সঞ্জু কুন্ডু তার অসামান্য কৃতিত্ব ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এই প্রথম, এমন ধরনের পরিকল্পনা আগে দেখা যায়নি। কলকাতার একটি রেস্তোরা নতুন ভাবনায় আলোকিত হচ্ছে তাদের উদ্বোধন অনুষ্ঠানে।এই অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের, যাদের আমন্ত্রন জানানো হবে সেই চিঠিতে তাদের প্রতিকৃতি ছবি থাকবে হাতে আঁকা।আর তা রানাঘাটের বাসিন্দা চিত্র শিল্পী সঞ্জু কুন্ডু আবার এমন কর্মকান্ডে নিজেকে প্রতিষ্ঠিত করলেন ।তার হাতে আঁকা ছবি দিয়ে আমন্ত্রত জানানো হয়েছে বিশিষ্ট ব্যাক্তিদের তার মধ্যে রাজ্য সরকারের বর্তমান মন্ত্রী থেকে পদমর্যাদা সম্পন্ন ব্যাক্তি আছে।তার এমন কাজ রানাঘাটের বাড়িতে বসে করছেন। এ ছাড়া নানা হাতে আঁকা ছবি স্থান পাবে ওই রেস্তোরাঁয়। এমন কর্মকান্ড করতে পেরে খুশি সঞ্জু।









