অবতক খবর, শিলিগুড়ি :      আসছে না ভাতা তাই আজ পুরসভাতে বিক্ষোভ দেখালেন বয়ষ্করা। ছয় মাস প্রায় হয়ে গেল, কিন্তুু এখনো আসছে না বিভিন্ন ভাতা, আসছে না বিধবা ভাতা, আসছে না বার্ধক্য ভাতা আসছে না প্রতিবন্ধি ভাতা। পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন শিলিগুড়ি কর্পরেশনের স্থায়ী বাসিন্দারা। যারা এতদিন ধরে পেয়ে আসছিলেন বিভিন্ন ভাতা। আজ ছয় মাস পরেও যখন ভাতা আসছে না তখন তারা জানালেন এবারে যদি তারা ভাতা না পান তবে তারা আমরন অনশনে নামবেন।

কেন ভাতা পাওয়া যাচ্ছে না, এই প্রসঙ্গে এম আই সি শঙ্কর ঘোষ জানালেন কিছু সমস্যার কারনে আটকে আছে সব ভাতা, এবারের মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূজোর আগে পেয়ে যাবে ভাতা সবাই। নানা কারনে আটকে ছিলো। যেটা এখন পাওয়া যাবে খুব তাড়াতাড়ি।