অবতক খবর,১২ ডিসেম্বর: রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের।গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জেরে গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
রেল অবরোধের জেরে ভোগান্তি রেলযাত্রীদের। নিউ-আলিপুরদুয়ার স্টেশন, জোড়াই স্টেশনকে উপেক্ষা করেই ঘুরপথে চলাচল করছে রাজধানী সহ বেশ কিছু ট্রেন। ফলে নিউ-আলিপুরদুয়ার স্টেশন থেকে যাত্রাপথ শুরু করা রেলযাত্রীরা যাতে তাদের নির্দিষ্ট ট্রেনটি ঘুরপথে যাওয়া নিউ-কোচবিহার স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
তালিকায় আছে
- আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস,
- আপ ও ডাউন বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস
নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে একাধিক ট্রেনের। যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত,
- ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
- আনন্দবিহার-অরুণাচল এক্সপ্রেস
- গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস
- কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস









