অবতক খবর,৬ ফেব্রুয়ারিঃ অবশেষে বীজপুরের দুবারের প্রাক্তণ বিধায়ক তথা কাঁচরাপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান শুভ্রাংশু রায়,আজ তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো পৌরসভায়। আজ তাঁকে পৌরসভায় ডেকে ইও সাহেব তাঁকে পৌরসভার সমস্ত কক্ষ গুলিতে ঘুরিয়ে দেখান এবং তাঁর কক্ষটিতে তাঁকে নিয়ে যান।
সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে, পূর্বে আমরা যে সংবাদটি পরিবেশন করেছিলাম যে, পৌরসভায় পূর্বে যে ভাইস চেয়ারম্যানের ঘরটি ছিল সেটি নেই এবং ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায়কে তাঁর দায়িত্ব এখনো পর্যন্ত বোঝানো হয়নি, তা আজকের এই ঘটনায় প্রমাণিত।
কারণ আজ শুভ্রাংশু রায়কে ডেকে তাঁর সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হল।

কাঁচরাপাড়া পৌরসভার সিআইসি দিলীপ ঘোষ তার সাথেও সাক্ষাৎ করলেন ।










