অবতক খবর,২৩ জুলাই: রাজ্য সরকারের নির্দেশে আজ সম্পূর্ণ লকডাউন চলছে। কাঁচরাপাড়া শহরের কেন্দ্রীয় অঞ্চলে সমস্ত দোকানপাট বন্ধ। ‌বীজপুর পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়। ‌তারা কেন্দ্রীয় সড়কগুলিতে টহলদারি চালাচ্ছে রীতিমতো।

অন্যদিকে ডাঙ্গাপাড়া অঞ্চলের হনুমান মন্দিরের কাছে,আর.পি স্কুলের কাছে যে সমস্ত দোকানপাট গুলি খোলা ছিল সেগুলো বন্ধ করতে পুলিশ অত্যন্ত সক্রিয় হয়েছে। ‌দোকানপাট বন্ধ করে দিয়ে পুলিশ কয়েকজন দোকান মালিককে গ্রেপ্তারও করেছে। অর্থাৎ লকডাউনের ব্যাপারে বীজপুর পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় হয়েছে। তবে পাড়ায় পাড়ায় পুলিশের এই যে অতি সক্রিয়তা, তৎপরতায় অঞ্চলের মানুষ একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

তারা বলছেন যে, পুলিশ দাঁড়িয়ে থেকে দোকানপাট বন্ধ করে দিয়ে হুঁশিয়ারি দিয়ে গেলেই ভালো হত, ‌তবে তারা এও জানাচ্ছেন যে, দোকানদারদের উচিত ছিল নিজেদের থেকেই বন্ধ করে দেওয়া এবং যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তাতে সচেতন হওয়া।