অবতক খবর :: নদীয়া :: আট জন জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) বিদিশা কালিতার নেতৃত্বে পুলিশ বাহিনী মায়াপুর তারনপুর ঘাট সংলগ্ন বিরাজ প্রভু ঘাট থেকে আটজন জুয়াড়িকে গ্রেপ্তার করে। পরে তাদের নবদ্বীপ থানায় নিয়ে আসা হয়।

অভিযোগ, ওই দিন বিকেলে অভিযুক্তরা একটি নৌকোতে বসে অবৈধ উপায়ে জুয়া খেলছিল। ঘটনাস্থল থেকে একটি নৌকা আটটি মোবাইল ও কিছু রান্নার সরঞ্জাম সহ প্রায় নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে অভিযুক্তদের আদালতে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ।









