Aaabtak Khabar,21 May: অবৈধভাবে গাঁজা চাষের বিরুদ্ধে এবার বিশেষ অভিযান খরগ্রাম থানা পুলিশের।। বুধবার খড়গ্রাম থানার অন্তর্গত ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বাবলু শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয় পুলিশের কাছে খবর ছিল যে ওই গ্রামের একটি ফাঁকা জায়গায় অবৈধভাবে গাজা চাষ করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই বুধবারের এই অভিযান চলে এবং সেখান থেকেই অবৈধ গাঁজা চাষ সম্পূর্ণ বানচাল করে দেওয়া হয় গাঁজা গাছগুলিকে রীতিমতো কেটে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয় পাশাপাশি আটক করা হয় একজনকে।